.বন্ধুত্বঃ
সুমিত সিংহ
চলো গো বন্ধু
চলো সেখানে
আমরা যেখানে
থাকতাম বসে
বিনা আপসে
মধুর রসে
কাটত সারাদিন।
সময় বিহীন
চলত গল্প সল্প
মজা হলেও অল্প
ভাগ করে নিতাম
একে অন্যের সুখ দুখ।
মান নিগো বন্ধু
আমার কথা
তাই তো আজ তর মনে
এত ব্যথা।
চাইনি তো আমি
হয় যেন দুখ
তর সুখেই তো
আমারি সুখ।
No comments:
Post a Comment