Saturday, July 28, 2018

ধরণীঃ

.ধরণীঃ
সুমিত সিংহ ওহে মোর ধরণী হয়ে আছি চির ঋণী। অবদানের স্মরণী কখনো ভুলিনি। কত না অপূর্ব এ ভুবন পাবে কোথায় আর এমন? দুষ্টদের দমন হবে যখন শিষ্টদের পালন হবে তখন। ধরিত্রীর প্রতি এ ঋণ শোধ হবে না কোনদিন। সময়ের পরিবর্তনে একদিন ধরণীতে হয়ে যাব বিলীন। ভালবাসি ধরণীকে মায়ের মতো, মনের মাঝে প্রণয় আছে যতো।

বন্ধুত্বঃ

.বন্ধুত্বঃ
সুমিত সিংহ
চলো গো বন্ধু চলো সেখানে আমরা যেখানে থাকতাম বসে বিনা আপসে মধুর রসে কাটত সারাদিন। সময় বিহীন চলত গল্প সল্প মজা হলেও অল্প ভাগ করে নিতাম একে অন্যের সুখ দুখ। মান নিগো বন্ধু আমার কথা তাই তো আজ তর মনে এত ব্যথা। চাইনি তো আমি হয় যেন দুখ তর সুখেই তো আমারি সুখ।